👁 508 Views

সেনবাগে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন নাজমুল আলম খান

 জাহাঙ্গীর আলম সেনবাগ  (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলা নতুন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন নাজমুল আলম খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে সেনবাগে কর্মস্থলে যোগদান করেন।

জানা যায়, নাজমুল আলম খানের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি ৪১তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। ২০২৬ সালের ২২ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়। সেখান থেকে বদলি হয়ে তিনি সেনবাগ উপজেলায় যোগদান করেন।

কর্মস্থলে যোগদানের পর মঙ্গলবার দুপুরে তিনি সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইরফানুল হক চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ইউএনও ফুল দিয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম খানকে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান সওকী, আইসিটি কর্মকর্তা আবদুর রহিম, উপজেলা ইনস্ট্রাক্টর নুরুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।