👁 113 Views

মহাদেবপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) বেলা ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মানজুরা মুশাররফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাহারুল ইসলাম, এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ মামুন। গবেষক ও নাট্য নির্মাতা অরিন্দম মুখার্জী বিংকুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মো. ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম প্রমুখ। এর আগে একটি র‍্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করেন।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *