👁 297 Views

চালকের ভুলের খেসারত বগুড়ার সান্তাহারে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুতঃ আহত ৫০

মোসাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টারঃ ঢাকা থেকে চিলাহাটি যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এসময় ট্রেনের ছাদে থাকা লোকজন পড়ে গিয়ে হতাহত হয়েছেন। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বগুড়ার ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিণে ব্রিজের সামনে বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটির দিকে যাচ্ছিল। দুর্ঘটনার ফলে অর্ধশতাধিক আহত হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, “নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। এরপর সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ছাতিয়ান গ্রামে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে”। তিনি আরো জানান , লাইন মেরামত কাজ চলমান থাকায় লাল পতাকা উড়ানো হয়। কিন্তু ট্রেনের চালক লাল পতাকা খেয়াল না করে ট্রেন চালিয়ে গেলে এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আদমদিঘি উপজেলা হাসপাতাল ,বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হ্সাপাতাল ও নওগা জেলঅ হাসপাতালে বেশ কয়েকজনকে ভর্তি করা হয়এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনার পর উৎসুক জনতা ভীড় করেন।
স্থানীয় আদমদীঘি থানার ওসি আতাউর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *