👁 265 Views

সাপাহার সীমান্তে নব আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

 

তছলিম উদ।দীন, সাপাহার ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ জেলার সাপাহার উপজেলায় বিজিবি’র নতুন করে প্রতিষ্ঠিত নব আদাতলা বিওপি ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

সাপাহার উপজেলার বৈকুণ্ঠপুর মৌজায় বৃহষ্পতিবার বেলা ১১হটায় নব-প্রতিষ্ঠিত এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি’র উত্তর পশ্চিম রিজিওন রংপুর-এর ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের পিএসসি জি প্লাস।

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল ইসলাম মাসুম-এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন পিএসসি। এ সময় বিজিবি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেছেন ১৬ বিজিবি নওগাঁ জেলার সাপাহার ও পোরশা উপজেলা এবং চাপাইনবাবগঞ্জ জলার গোমস্তাপুর উপজেলার সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ করে থাকে। এর মধ্যে সাপাহার উপজেলার আদাতলা বিওপি ও করমুডাঙ্গা বিওপি’র মধ্যে দুরত্ব প্রায় সাড়ে ১৭ কিলোমিটার। এই দু’টি বিওপি’র স্বল্প সংখ্যক বিজিবি সদস্য দ্বারা চোরাচালান, মাদক ও মানব পাচার রোধ দূরুহ হচ্ছিল। কাজেই বিজিবি মহা-পরিচালক এর অনুমোদন সাপেক্ষে নব আদাতলা নতুন বিওপি ক্যাম্পটি প্রতিষ্ঠা করা হয়।

 

ক্যাম্পের উদ্বোধন করে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেছেন বিজিবি সদস্যরা দিবা-রাত্রি সকল প্রতিকুল পরিবেশে দেশ ও মাতৃভূমির সুরক্ষায় মহান দায়িত্ব পালন করে আসছে। দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব ও কর্তব্য সুচারুরূপে পালনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ এবং প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা একান্ত কাম্য। তিনি দৃঢ় ভাবে আশাবাদ ব্যক্ত করে বলেছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় নব-স্থাপিত “নব আদাতলা বিওপি” এর মাধ্যমে সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা সম্ভব হবে।

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল ইসলাম মাসুম আরও বলেছেন নব আদাতলা বিওপি স্থাপনের মধ্যে দিয়ে এই ব্যাটালিয়নের মোট বিওপি’র সংখ্যা হলো ১৩টি। আরও দু’টি নতুন বিওপি ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।