
দুলাল সরকার, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ঃ নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশ গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের নিজ বাড়ি থেকে আ’লীগ নেতা ও বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান জুনকে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি’) রেজাউল ইসলাম রেজার সাথে মোবাইল ফোনে কথা হলে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।