👁 496 Views

ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

নওগাঁর ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২রা অক্টোবর (শুক্রবার)  সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সভায় সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ। উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী চিন্তা, দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কৃষি, মৎস্য, যুব উন্নয়ন, কম্পিউটার সহ বিভিন্ন ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনশক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্য অফিসার মো. আইয়ুব আলী, যুব উন্নয়ন অফিসার  মো. কামরুজ্জামান সরদার, সমাজসেবা অফিসার মোঃ এনামুল করিম,  উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উপ সহকারি কৃষি অফিসার মাসুদ রানা, কম্পিউটার প্রশিক্ষক মোঃ আবু মুছা স্বপন, মাশরুশ চাষী উদ্যোক্তা সাইফুল ইসলাম, ভার্মি কম্পোস্ট স্যার উৎপাদনকারি উদ্যোক্তা মোঃ নুরে আলম, ট্রাইকো চাষী ও উদ্যোক্তা শাহিনুর রহমান, নারী উদ্যোক্তা তাপশী মনিজা সহউপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন।