👁 508 Views

বিরলে কমল দাদার পাঠশালার শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষায় তালবীজ রোপন

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বিরলের কমল দাদার পাঠশালার শিক্ষার্থীরা এবার পরিবেশের ভারসাম্য রক্ষায় তালবীজ রোপন করেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে উপজেলার ১০ নং রাণীপুকুর ইউনিয়নের বহবলদিঘী বাজার হতে ০৮ নং ধর্মপুর ইউনিয়নের পিরোজপুর নিমতলী বাজার যাওয়ার পাকা সড়কের দুইধারে দুইশত তাল বীজ রোপন করেছে।
রবিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন কমল দাদার পাঠশালার অন্যতম উদ্যোক্তা ০৮ নং ধর্মপুর ইউনিয়নের আনসার ও ভিডিপি দলপতি (পিসি) কমল চন্দ্র সরকার।
কমল চন্দ্র সরকার জানান, তাঁর পাঠশালায় অধ্যয়নরত অর্ধশত শিক্ষার্থীকে তিনি পাঠক্রম এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণে সচরাচর উৎসাহ প্রদান করে আসছেন। এরই ধারাবাহিকতায় তিনি তালবীজ রোপনের উদ্যোগ গ্রহণ করেন। বিভিন্ন সময়ে তাঁর এসকল কার্যক্রমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আবদার মোল্লা, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমানসহ অনেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং উৎসাহ যুগিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *