👁 40 Views

ডোমারে অতিরিক্ত লোডশেডিংয়ে ক্ষুব্ধ গ্রাহক, বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

রবিউল হক , ডোমার (নীলফামারী ) প্রতিনিধিঃ  ডোমারে দীর্ঘ সময় ধরে অতিরিক্ত এবং অনিয়মিত লোডশেডিংয়ের কারনে উপজেলার গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
এ কারনে বিদ্যুৎ স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার শঙ্কা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। তাই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার এবং পুলিশ টহলের ব্যবস্থা করতে থানায় লিখিত আবেদন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার ১১ আগষ্ট রাতে থানায় দেওয়া লিখিত আবেদনে বলা হয়, জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ঘাটতির কারণে বরাদ্দ অনুযায়ী বিভিন্ন এলাকায় লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে গরমের সময়ে গ্রাহকদের দুর্ভোগ বেড়েছে এবং পাশাপাশি জনমনে অসন্তোষ সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার প্রয়োজন। সেজন্য ডোমার জোনাল অফিসের আওতাধীন ডোমার জোনাল অফিস, উপকেন্দ্র-১ (আন্ধারুর মোড়) এবং চিলাহাটি অভিযোগ কেন্দ্রে রাত্রীকালীন সার্বক্ষণিক পুলিশ টহল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এ.কে.এম. আলাউদ্দিন লিখিত এ আবেদন করেন। তিনি বলেন, সাদা পোশাকে পল্লী বিদ্যুৎ অফিসের স্থাপনাগুলোতে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এর পাশাপাশি আমাদের টহল অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *