👁 463 Views

কলাপাড়া -কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহি বাস ইমরান পরিবহন উল্টে রাস্তার বাইরে, গুরুতর আহত -৩০

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বান্দ্রা নামক স্থানে ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার পথে  ইমরান পরিবহনের একটি যাত্রীবাহি বাস উল্টে রাস্তার বাইরে পড়ে গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে এ ঘটনাটি ঘটে। এতে অন্তত: ৩০ জন যাত্রী  গুরুতর আহত হয়। এদের মধ্যে ১৮ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এরা হলো মো.কালাম (৪২) সজীব (২৬) রাবেয়া (২৩) নিজাম (৪০) বেল্লাল (২৯) আকাশ (২৬) নাজমুল (২১) ইসমাইল (২৮) মোসা.সালমা বেগম (৩২) নাজমুল (২৩) তাসফী (৩৫) সাকুর (৩২) এনামুল (৩৩) সোবাহান (৪০) ইমরান (২৪) এনায়েত (৪০) কাওসার   (২১) ও  নাসিমা  (২২)। আহতরা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা । ঘটনার পরপরই চালক সহ তার সহযোগিরা পালিয়ে গেছে বলে জানা গেছে।
সরেজমিনে গেলে স্থানীয় প্রত্যক্ষদর্শিরা বলেন,ড্রাইভারের অসর্থকতার কারনে এই দূর্ঘটনা ঘটেছে,তখন হেলপার দিয়ে গাড়ি চালিয়েছে। এরা কুয়াকাটায় বীচ কার্নিভাল উপভোগের জন্য কুয়াকাটায় আসতেছিল, এরা সবাই পর্যটক।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা.সাইফুল ইসলাম জানান, এদের প্রত্যেকেই বিভিন্নভাবে গুরুতর আহত হয়েছে , সাধ্যমত তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। যাদের বেশি ইঞ্জরী হয়েছে তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।