👁 374 Views

আমতলীতে ইসলামিক রিলিফ’র কুরবানী প্রোগ্রাম

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ইসলামিক রিলিফ বাংলাদেশ পবিত্র ইদ উল আযহা উপলক্ষে প্রতি বছরের মত এবছরও আমতলী উপজেলায় কুরবানী প্রোগ্রাম শুরু করেছে।

দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুকির বিষয়টি বিবেচনা করে ইসলামিক রিলিফ উপজেলার অতি ঝুকিপূর্ণ গুলিশাখালী, আরপাঙ্গাশিয়া ও চাওড়া ইউনিয়নের ১১ টি গ্রামের ১২২৫ উপকারীভোগীদের জন্য ৩৫ টি গরু কুরবানী করবেন এবং নির্বাচিত উপকারভোগীদের মধ্যে মাংশ বিতরণ করবে । প্রত্যেক উপকারভোগী ২ কেজি মাংশ পাবে। ২৯ মে সকাল ১১ টায় গুলিশাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে, ৩০ মে সকাল ১১ টায় আমতলী ডাকবাংলো মাঠে এবং বেলা ২ টায় আরপাঙ্গাশিয়া ইউপি কমপ্লেক্সে বিতরণ করা হবে।

বিতরণ অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য, প্রশাসক জেলা পরিষদ, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত থাকার সম্মতি প্রদান করেছেন। এছাড়াও বিতরণ অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *