👁 52 Views

আলমডাঙ্গায় ইয়াবা-গাঁজা ও নগদ ৬৩ হাজার টাকাসহ যুবতী গ্রেফতার

চিত্তরঞ্জন সাহা চিতু,চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আলোচিত মাদক কারবারি নিশিতা ইয়াসমিন ঐশি (১৯) নামের এক যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৬৩ হাজার টাকা এবং চারটি ব্যবহৃত পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
যুবতী আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের সরদারপাড়ার মীর সাইদুর ইসলাম খোকনের মেয়ে। বর্তমানে সে আলমডাঙ্গার এরশাদপুরের মাগুরাপাড়ায় ওসমান আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. নাসির উদ্দিন মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল পরাতে আলমডাঙ্গা পৌরসভার রাধিকাগঞ্জ পৌর পশুরহাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন
অভিযানকালে রাধিকাগঞ্জ পৌর পশুরহাট সংলগ্ন মো. রফিকুল ইসলামের বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে নিশিতা ইয়াসমিন নিশিতাকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার যুবতীর কাছ থেকে উদ্ধার হওয়া ১৮ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা, নগদ ৬৩ হাজার টাকা ও চারটি পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে পুলিশ।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক  বলেন, যুবতীর কাছ থেকে ১৮ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা, নগদ ৬৩ হাজার টাকা ও চারটি পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *