👁 24 Views

ফুলবাড়ী ব্যাটেলিয়নের৪টি বিওপি  মালিক বিহীন বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল আটক করেছে।

মো: আবুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি। ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবিকর্তৃক মালিকবিহীন অবস্থায় ২লক্ষ্২০ হাজার ৩শত ৫০  টাকা মূল্যমানের মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল আটক করেছে।

গত ০২ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ বিরামপুর, বড়গ্রাম, রুদ্রানী এবং আমড়া বিওপি কর্তৃক পৃথক পৃথক ০৪টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৪০৩ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ৫৩৮ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন এবং ১৯৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ২ লক্ষ ২০ হাজার ৩শত ৫০টাকা।

ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে বলে ২৯ বিজিবি অধিনায়ক লে:কর্নেল এ এম জাবের বিন জব্বার সাংবাদিকদের জানান।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *