
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার লতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)- এর জন্ম ও ওফাত দিবস। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি গাজী আমিনুল ইসলাম বাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মনোরঞ্জন ও লীলাবতী মেধাকল্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা বৈদ্যনাথ রায়। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুমুছা সরদার, সাবেক সহসভাপতি ইব্রাহিম গাজী, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, ইউনিয়ন জামায়াতের সভাপতি হারুনর রশীদ মোড়ল, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুর রহমান মোল্যা, সাবেক শিক্ষক সুধারঞ্জন গায়েন, সাংবাদিক কৃষ্ণ রায়, অগ্রগামী সতিমির পরিচালক, চিত্তরঞ্জন রায়। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুকুমার সরকার। শিক্ষক মাওলানা সবুর হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষক আনন্দ মোহন ঢালী, সদানন্দ কুমার বিশ্বাস, বাবুলাল মল্লিক, রাহুল বিশ্বাস, আলমগীর হাওলাদার, আতিয়ার হাওলাদার, ফয়সাল হোসেন, শিক্ষার্থী ইমন গাজী, হিমেল মন্ডল, প্রকৃতি রায় ও রাজশ্রী রায়। সভায় নবীজীর জীবনী সম্পর্কে বৃহৎ আলোচনা করা ও দোয়া অনুষ্ঠিত হয়।