👁 242 Views

বগুড়া সদর নিশিনদারায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সুন্দরী সালেহা গ্রেফতার।।

স্টাফ রিপোর্টার বগুড়াঃ

বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ  একজন নারীকে  গ্রেফতার করা হয়েছে।

বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার স্বামী পালিয়ে গেলেও তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সদর উপজেলার নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায় একটি বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে মোছা. ছালেহা আক্তার (৪০) ও তার স্বামী মো. আব্দুস সোবাহানের নিজ দখলীয় চার কক্ষবিশিষ্ট সেমিপাকা বাড়ির পশ্চিম পাশের শয়নকক্ষ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে একটি খালি ডার্বি সিগারেটের প্যাকেটের ভেতরে সাদা জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা ৪০ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৪ গ্রাম বলে জানা গেছে।

গ্রেফতারকৃত ছালেহা আক্তার নিশিন্দারা মন্ডলপাড়া এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার স্বামী মো. আব্দুস সোবাহান (৪৫) পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৪১ ধারায় বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন সদর থানার পরিদর্শক মো. সামসুল আলম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া উদ্ধার হওয়া ইয়াবার চালানের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *