
আতাউর রহমা গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোরশেদ মিল্টনের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে রোববার বগুড়ার গাবতলী উপজেলা ও পৌর মহিলাদলের উদ্যোগে স্থানীয় হাইস্কুল মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোরশেদ মিল্টন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আ: রহিম পিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু, জুলফিকার হায়দার গামা, আশরাফ হোসেন, নজমুল হোসেন, মফিদুল ইসলাম, আব্দুল্লাহেল বাকী, মুঞ্জুর মোর্শেদ, ফিরোজ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মমিনুল হক মমিন, সাহাদত হোসেন খান সাগর এবং এমপি প্রার্থী মোরশেদ মিল্টনের সহধর্মিনী রওশন আরা রিপা প্রমুখ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। উপজেলা মহিলাদলের সভাপতি সুরাইয়া জেরিন রনির সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ হারুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সহমিনা আকতার রুমা ও পৌর মহিলাদলের সাধারণ সম্পাদক কানিজ সুলতানা সুরভী। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি আতাউর, মতিউর রহমান মতি, মিজু, ময়না, সাহিন, নিভা, যুগ্ম সম্পাদক সাহিদুল ও জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ও তাজুলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, শ্রমিকদল, তাঁতীদল, ওলামাদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।