👁 109 Views

কলাপাড়ায় চিংগড়িয়া শ্রী শ্রী দূর্গা মন্দির পরিদর্শনে এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন, আপনারা পাশে থাকলে সকল সমস্যার সমাধান করতে পারবো

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :  পটুয়াখালীর কলাপাড়ায় পৌর শহরের ৫ নং ওয়ার্ড চিংগড়িয়া শ্রী শ্রী দূর্গা মন্দির পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন, আগামী ২টি বছর সময় দিন, আপনাদের কিছুই চাইতে হবে না। আমারা আপনাদের সকল চাওয়া পর্যায়ক্রমে পুরন করতে সক্ষম হবো। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একটা কথা বলেন, এটা আমার ক্ষমতা গ্রহণ করা নয়, বরং আমার উপর একটা দায়িত্ব অর্পিত হয়েছে, আমি সেটা সততা ও নিষ্ঠার সাথে পালন করতে চাই। তিনি আরো বলেন, নির্বাচনের আগে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে আপনাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। এই সাত মাসে আমি চেষ্টা করেছি আপনাদের প্রতিশ্রুতি রক্ষা করতে, কতটুকু পেরেছি তা আপনারাই বলতে পারবেন। সোমবার ১৯ অক্টোবর রাত সাড়ে ১০ টায় তিনি এসব কথা বলেন।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম,  মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, চিংগড়িয়া শ্রী শ্রী দূর্গা মন্দির পূজা উদযাপন কমিটির উপদেষ্টা মন্ডলী সদস্য বাবু অসিত বরণ সরকার, বাবু শুখরঞ্জন তালুকদার  বাবু রবীন্দ্রনাথ দাস, মন্দিরের কার্যনির্বাহী কমিটির সভাপতি বাবু শংকর চন্দ্র রায়, সাধারণ সম্পাদক বাবু দিলীপ হালদার।উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সজল সমাদ্দার, মন্দিরের পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু দিপক চন্দ্র  হাওলাদারসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীরা।আরো বক্তব্য রাখেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন এবং মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু দেবাশীষ সিকদার (কালা)।