
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম উসমান আলী স্যারের মেয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীট তত্ব বিভাগের প্রফেসর ড. নুর মহল আকতার বানু (ডরিন) স¤প্রতি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর হিসাবে নিয়োগ পাওয়ায় তাঁকে ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে ৭আগস্ট শুক্রবার সন্ধ্যায় মোঘল কাবাব রেষ্টুরেন্ট এক আলোচনা সভা ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সভাপতি এফএম কামরুল হাসান মিলন এর সভাপতিত্বে ও সংগঠনিক সম্পাদক আয়নুল হক জেমস এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. নুর মহল আক্তার বানু ডরিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড, এফ,এম আমিনুজ্জামান রিপন, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব কবির উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাবের উপসহকারি পরিচালক আলী আহমেদ, সাভার সরকারি কলেজের প্রভাষক এরশাদুল ইসলাম ইমন, লিডারস ফোরাম বাংলাদেশ এর সভাপতি খন্দকার কবির উদ্দিন, যমুনা ব্যাংক প্রধান কার্যালয় এর কৃষি ঋণ বিভাগের সহকারী ভাইস চেয়ারম্যান ও প্রধান আবু বক্কর সিদ্দিক, সংগঠনের উপদেষ্টা বেলাল হোসেন, সহ সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, ঔপ্যনাসিক ও সাহিত্যিক অরন্য পাশা, আল মামুন সিদ্দিক তুষার প্রমুখ।
আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।