👁 381 Views

পলাশবাড়ীতে মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে  বিক্ষোভ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক কারবারিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। সোমবার (২৪ আগস্ট) গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের রাইস মিল এলাকায় এই কর্মসূচি পালিত হয়। অবরোধের কারণে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে, ফলে চরম দুর্ভোগের শিকার হন সাধারণ যাত্রীরা।

বিক্ষোভ চলাকালে সমাবেশে বক্তব্য দেন নাজমুল সরকার হানিফ, লিমন মিয়া, শরিফুল ইসলামসহ অন্যান্য স্থানীয়রা।বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলার মহদীপুর ইউনিয়নের গাড়ানাটা গ্রামের বাসিন্দা মিলন মিয়া ও তার স্ত্রী লিপি বেগম দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি র‍্যাবের অভিযানে এই দম্পতি গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় এলাকায় মাদক কারবার শুরু করেছেন। তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, অভিযুক্ত মিলনের স্ত্রী লিপিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এছাড়া মাদক কারবার ও সেবনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *