
মোসাব্বর হাসান মুসা স্টাফ রির্পেfটার বগুড়া : দুপচাঁচিয়া সিও অফিস চৌরাস্তার উপর একটি ফ্লাই ওভার ব্রীজের দাবী দীর্ঘদিনের এলাকাবাসির।
দুপচাঁচিয়া এলাকাবাসি স্খানীয় প্রশাসনের নিকট দাবী জানান ঐ স্থানে ফ্লাইওভার ব্রীজের জন্য রাস্তা পারাপারের সময় অহরহ যানজট লেগেই থাকার কারনে। কোমলমতি শিশু শিক্ষার্থীদের রাস্তা পারাপার হতে কস্ট করতে হয়।
বর্তমানে সিও অফিস মহাসড়কের দুই পাশের অবৈধ্য দখলকৃত দোকার পাট উচেছদ করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, হাসপাতাল রোড়ের পাশের দোকান গুলি উচ্ছেদ না করার ফলে সিও অফিসের রাস্তার উপর আবার অবৈধ্যভাবে দোকান বসে রাস্তার উপর যানজট সৃষ্টি করেছেন।
যানজন কিছুটা হলেও কম পরিলক্ষিত হচ্ছে কিন্ত প্রতি বৃহস্পতিবার দিন রিক্সা ভ্যান অটো চার্জার সিএনজি বাস ট্রাক দ্রতগতিতে যাবার ফলে বেশি ভাগ ক্ষেত্রে দূর্ঘটায় পতিত হন। আর রাস্তার উপর গাড়ীগুলিকে দাঁড় করিয়ে রাখতে ও যাত্রী উঠানামা করানো হয়। সে কারনে যানজন সৃষ্টি হয়। তাছাড়াও দুপচাঁচিয়া সিও অফিস হতে তালোড়া, আক্কেলপুর, ক্ষেতলাল,কাহালু, আদমদীঘি ইত্যাদি রাস্তাগুলিতে সব সময় দ্রুত গতির সিএনজি চলাচল করে দুপচাঁচিয়া সিও অফিস এ পর্য়ন্ত বেশ কয়কেজন ছাত্রী রাস্তা পারাপার হবার সময় বাস ও ট্রাকের নীচে চাপা পড়ে মৃত্য হয়েছে।
একই উপজেলায় দুটি দুপচাঁচিয়া পৌরসভা, তালোড়া পৌরসভা হবার ফলে গাড়ী গুলি সব সময় চলাচল করে। জন গুরুত্বপূর্ণ তালোড়া বন্দরসহ কাহালু উপজেলার জনগন এই উপজেলায় বেশী যাতায়াত করেন।
ট্রাফিক পুলিশ ও পৌরসভা থেকে যাদেরকে যানজট দেখার দায়িত্ব দেয়া আছে তারা টাকা তুলতে ব্যস্ত সময় পার করে তারা ট্রাফিক কন্টোল করাতো দুরের কথা তারা দেখে কোন ট্রাক ও বাস থেকে টাকা নেয়া যাবে। সিওঅফিস চৌরাস্তায় একটি গোল চত্তরসহ সুন্তর ট্রাফিক ব্যবস্থা করা হলে যানজট নিরসন হবে বলে অভিজ্ঞমহল মনে করেন।