
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বিরলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও র্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার সভাপতি গুলনাহার খানম, নির্বাহী সভাপতি মোঃ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, বাংলাদেশ রোভার স্কাউটস সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ সমিতির সিনিয়র নেতৃবৃন্দ।
“শিক্ষকের অঙ্গীকার মাদকমুক্ত হবে প্রতিটি পরিবার, মাদক নয়, শিক্ষা চাই – সুন্দর ভবিষ্যৎ গড়তে চাই, আজকের শপথ- মাদকমুক্ত বিরল গড়বো একসাথে” এমনি স্লোগানে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি।