👁 454 Views

ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ সুন্দরা ও বড়গ্রাম বিওপি কতৃক ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট আটক

মো:আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি।     ফুলবাড়ীব্যাটালিয়ন ২৯ বিজিবিকর্তৃক ১ লক্ষ ৪২ হাজার ৭শত টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেছে।২৯ বিজেবি সূত্রে জানা যায় আজ৩০ জুলাই ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ বড়গ্রাম এবং সুন্দরা বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১হাজার৫শতপিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ০৮ বোতল ইস্কফ সিরাপ এবং ১৩০ বোতল বাংলোদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালান মালামালের সিজার মূল্য ১লক্ষ ৪২ হাজার ৭শত টাকা।

২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট  কর্নেল  মোহাম্মদ  আরিফ – উজ -জামান পিএসসি সাংবাদিকদের জানান,, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *