
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ফ্যামিলি কার্ড শুমারির রেজাল্ট অনিয়মের অভিযোগে ততৎক্ষনিক পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়।
১০ আগষ্ট সোমবার রাত ৯ টায় ঘন্টা ব্যাপী পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ ও সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়ের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের প্রধান প্রাধান সড়ক বিক্ষোভ মিছিল প্রদক্ষিন শেষে পলাশবাড়ী চৌমাথায় সড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচী পালন করে। এতে ছাত্রদলের নেতাকর্মীরা সহ নিয়োগ বঞ্চিত প্রার্থীরা অংশ নেয়।
উপজেলা ছাত্রদলের সভাপতিআরিয়ান সরকার আরিফ এর সভাপতিত্বে সদস্য সচিব সোহেল এর সঞ্চালনায় উত্তেজিত দলীয় ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,উপজেলা যুবদলের অন্যতম যুগ্ন আহবায়ক মিজানুর রহমান নিক্সন,মামুন সরকার,জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য মিল্লাত সরকার মিলন,পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামিম রেজা,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক রুহুল আমিন,শ্রমিক দলের সদস্য সচিব দুলাল,সরকারি কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক রায়হান, সাবেক সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদ ও সাংবাদিক আমিনুর কবিরসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।