👁 413 Views

লালমনিরহাটে ‘কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন’-এর শুভ উদ্বোধন

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট। লালমনিরহাট শহরের মিশন মোড়ে সোলেমান ম্যানসনের দ্বিতীয় তলায় আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন’-এর শুভ উদ্বোধন উপলক্ষে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জুন) বিকেল ৩টায় আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপ্টেন মো. আজিজুল হক বীর প্রতীক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. সবুজ সেলিম এবং জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিস)।

এছাড়াও অনুষ্ঠানে কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, সেবাকর্মী এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে মানুষের জন্য সহজলভ্য, আধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো দেশের চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তারা আশা প্রকাশ করেন, কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন লালমনিরহাটের মানুষের জন্য মানসম্মত ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বক্তারা আরও বলেন, উন্নত চিকিৎসাসেবা মানুষের মৌলিক চাহিদার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আধুনিক প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *