👁 100 Views

সাপাহারে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মৃত্যু।।

তছলিম উদ্দীন, সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় আবু সাঈদ নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আইহাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার দুপুরে খঞ্জনপুর থেকে সাপাহার যাওয়ার পথে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। মর্মান্তিক এ দুর্ঘটনার পর তাঁকে চিকিৎসার জন্য স থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মরহুম মৌলভী মো. আবু সাঈদ সাপাহার উপজেলার আইহাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার সীমান্তবর্তী ঝাড়পুকুর নওপাড়া গ্রামে।

তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে আইহাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।