👁 472 Views

বিরল উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বিরল উপজেলার ইতিহাস ও ঐতিহ্য  সংকলন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার গৌরবময় ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি সংকলন শীর্ষক  লেখা আহবান করে লেখক ও গবেষকবৃন্দকে পত্র প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকালে বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম।
বোর্ডহাট মহাবিদ্যালয়ের প্রভাষক (ইংরেজি) বিধান দত্ত এর সঞ্চালনায় সভায় উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আরিফ ইকবাল, উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, দিনাজপুর সরকারি সিটি কলেজ এর সাবেক অধ্যক্ষ লেখক ও গবেষক মোজাম্মেল বিশ্বাস, বিরল সরকারি কলেজ এর অবসরপ্রাপ্ত অধ্যাপক কবি ও গবেষক আযাদ কালাম, লেখক ও গবেষক ইরফান আলী, নাট্যকার তারিকুজ্জামান তারেক, লেখক ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ফরিদুল আজাদ মিলন, লেখক ও গবেষক চাষা হাবিব, লেখক ও কবি মাসুদ মুস্তাফিজ, লেখক ও গবেষক আজাহারুল আজাদ জুয়েল, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, লোক সংগীত শিল্পী ও বিরল প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস প্রমূখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বিরল উপজেলা প্রশাসন কর্তৃক বিরল উপজেলার গৌরবময় ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে একটি “ইতিহাস ও ঐতিহ্য সংকলন” প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত সংকলনটি তথ্যসমৃদ্ধ ও নিখুঁত করার উদ্দেশ্যে তথ্যের সত্যতা যাচাই, তথ্য সংগ্রহ এবং রূপরেখা প্রণয়নের লক্ষ্যে এ মতবিনিময় সভায় সকলে মূল্যবান মতামত ব্যাক্ত করেন। এর আগে ০৫ জুলাই ২০২৬ একই স্থানে এবিষয়ে ১ম একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম বলেন, একটি জাতির মূল ভিত্তি হচ্ছে তার ইতিহাস ও ঐতিহ্য। বিরল উপজেলার একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যা নতুন প্রজন্মের জানা অত্যন্ত জরুরী। প্রযুক্তির আগ্রাসনে তরুণ সমাজ যেন নিজের শিকড় ভুলে না যায়, সেজন্য আমরা বিরলের ইতিহাস এবং ঐতিহ্যবাহী উপাদানগুলো সংরক্ষণের উদ্যোগ হাতে নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *