👁 157 Views

“গোয়াতলাকে আধুনিক মানবিক সন্ত্রাস মাদক মুক্ত ও নিরাপদ ইউনিয়ন হিসেবে গড়তে চাই”- এস এম শামীম

*সাক্ষাৎকার গ্রহণ: ধোবাউড়া প্রতিনিধি হাবিবুল্লাহ তালুকদার * আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ৫নং গোয়াতলায় ইউনিয়ন এখন সরগরম রাজনৈতিক মাঠ। এই ইউনিয়নের অবকাঠাম উন্নয়ন, বেকার যুবসমাজ ও মাদকের ভয়াবহ পরিস্থিতি নিয়ে কথা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও গোয়াতলা ইউনিয়ন পরিষদের তরুন হেভি ওয়েট চেয়ারম্যান প্রার্থী *এস এম শামীম*-এর সাথে।
প্রশ্ন: আসন্ন নির্বাচনে আপনার লক্ষ্য কী?
এস এম শামীম: আমার লক্ষ্য একটাই। গোয়াতলা ইউনিয়নের অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, মজলুম জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো।এবং দীর্ঘদিনের মানুষের কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত গোয়াতলার ইউনিয়নের জনপদের উন্নয়ন । আমি চাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে একজন সেবক হিসেবে কাজ করতে। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার প্রকৃত সেবক হিসেবে কাজ করতে চাই । রাজনীতি যদি সেবা হয় তাহলে জনসেবা আমার কাছে একটি ইবাদত।
প্রশ্ন: নির্বাচিত হলে আপনার পরবর্তী দিকনির্দেশনা কী হবে?
*এস এম শামীম:*আলহামদুলিল্লাহ জনগণ যদি আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখে আমাকে নির্বাচিত করে তাহলে আস্থা এবং বিশ্বাসের মর্যাদা দিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। সেই সাথে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।এবং ইউনিয়নের পরিষদের প্রত্যেকটি অবকাঠামো উন্নয়নের বাজেটের হিসাব জনগণের সামনে তুলে ধরব।
আমার কিছু লক্ষ থাকবে:
১. ডিজিটাল সেবা: প্রতিটি ওয়ার্ডে ডিজিটাল সেবা কেন্দ্র করে জন্মনিবন্ধন, ভাতা, সার্টিফিকেটের হয়রানি বন্ধ করা।
২. আইন-শৃঙ্খলা: প্রত্যেকটি নিরাপরাধ নাগরিক এর শত ভাগ নিরাপদ নিরাপত্তা রাওতায় রাখব।
৩. উন্নয়ন কমিটি: প্রতিটি গ্রামে জনপ্রতিনিধি, শিক্ষক,ইমাম গনমান্য ব্যক্তি ও যুবকদের নিয়ে উন্নয়ন কমিটি গঠন করে পরিকল্পনা বাস্তবায়ন করা।
প্রশ্ন: গোয়াতলা ইউনিয়নের উন্নয়ন নিয়ে আপনার পরিকল্পনা কী?
এস এম শামীম: আমি নিবাচিত হতে পারি ভেরিবাদ নির্মাণের মাধ্যমে বন্যা মুক্ত করবো। ৯টি ওয়ার্ডের অভ্যন্তরীণ রাস্তা পাকা করন করব। কৃষির সেচ সুবিধা ও জলবদ্ধতা নিরসনের জন্য গোয়াতলা ইউনিয়নের প্রতিটি খাল পূর্ণ খনন করবো।
গোয়াতলা বাজারকে আধুনিক মডেল বাজারে রূপান্তরের জন্য পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা সংস্কার করব। সেই সাথে এই গোয়াতলাকে ডিজিটাল ও মডেল ইউনিয়নে রুপান্তর করবো।বেকার যুবকদের জন্য ইউনিয়ন পরিষদে “কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র” স্থাপন করব।গোয়াতলা ইউনিয়নের অবহেলিত বয়স্ক নারী -পুরুষ এবং এতিম বাচ্চাদের জন্য পূর্ণবাসন কেন্দ্র প্রতিষ্ঠা করবো।
প্রশ্ন: যুব সমাজ ও মাদক প্রসঙ্গে আপনার বক্তব্য কী?
এস এম শামীম: বর্তমান যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে স্থানীয় গণমান্য ব্যক্তিদের নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করে মাদকের ছোবল থেকে রক্ষা করে তরুন সমাজকে ঘরে ফিরাতে চাই। সেই সাথে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতার বৃদ্ধি এবং ক্যাম্পেইন অব্যাহত রাখবো।
যুবকদেরকে আমি মাদক নয়, বই-খেলা-কাজের দিকে ফেরাতে চাই।
প্রশ্ন: তরুণ ভোটারদের প্রতি আপনার কী বক্তব্য?
এস এম শামীম: গোয়াতলার তরুণরাই আগামীর স্বপ্ন ও শক্তি। তোমাদের হাত ধরেই বিনির্মাণ হবে আধুনিক, মানবিক, এবং নিরাপদ গোয়াতলা ইউনিয়ন । আসন্ন নির্বাচনে কলো টাকার প্রভাব মুক্ত করে গোয়াতলা ইউনিয়নের উন্নয়ন ও নিরাপত্তার ভূমিকা তোমাদের তরুন সমাজকে রাখতে হবে।
যে প্রার্থী তোমাদের স্বপ্নের কথা বলে, বেকারত্ব দূর করার কথা বলে, মাদকের বিরুদ্ধে কথা বলে, তাকেই ভোট দাও। আমি কথা দিচ্ছি, নির্বাচনের পরেও ভাই হয়ে তোমাদের পাশে থাকব। তোমাদের চাকরি, শিক্ষা ও খেলাধুলার জন্য আমি কাজ করব।
সর্বশেষ: এস এম শামীম বলেন, “জনগণ আমাকে সুযোগ দিলে আমি প্রমাণ করব রাজনীতি মানে লুটপাট ও ক্ষমতার সিঁড়ি নয় , রাজনীতি মানে সেবা, সেবা মানেই আমার কাছে ইবাদত। ইসলামের চার খলিফার আদর্শ নিয়ে গোয়াতলা ইউনিয়নের জনগোষ্ঠীর কাজ করে যাব । আসুন সবাই মিলে মাদকমুক্ত, উন্নত গোয়াতলা ইউনিয়ন গড়ে তুলি।” আধুনিক, মানবিক এবং নিরাপদ গোয়াতলা ইউনিয়ন বি নির্মাণে সকলের সমর্থন দোয়া ও সহযোগিতা চেয়েছেন এস এম শামিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *