👁 475 Views

ভোলা-ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী—মোঃ রাজিব হাসান

ভোলা প্রতিনিধি :: ভোলা জেলার ঐতিহ্যবাহী ও অন্যতম ব্যস্ত নৌ-পথের ইলিশা লঞ্চঘাট ৩১ মে রবিবার দুপুরে সরেজমিনে পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো ঃ রাজিব আহসান।
এসময় ভোলার জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান, পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলামসহ নৌ-পরিবহন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী মোঃ রাজিব হাসান লঞ্চঘাটের সার্বিক ব্যবস্থাপনা, যাত্রীসেবার মান ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। মন্ত্রীর কাছে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে যাত্রী সাধারণের নির্বিঘ্নে যাতায়াত,পরিবহন ব্যবসায়ীদের জিন্মি দশা থেকে পরিত্রান এবং ঘাটের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গৃহীত নিরাপত্তা পদক্ষেপ তুলে ধরা হয়।
ভোলা জেলা পুলিশ সাধারণ মানুষের নিরাপদ ও স্বস্তিতে যাতায়াত নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি রোধে সর্বদা তৎপর ও নিয়োজিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *