👁 400 Views

সিরাজগঞ্জে মহান মে দিবস উপলক্ষে ইসলামে শ্রমিকের অধিকার ও মর্যাদা  শীর্ষক আলোচনা সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি   সিরাজগঞ্জে মহান মে দিবস উপলক্ষে ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার ও মর্যাদা  শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ
 ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির  কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির  সাধারণ সম্পাদক এবং  সিরাজগঞ্জ  চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। সিরাজগঞ্জ  ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ এর পেশ ইমাম  হাফেজ মাওলানা তরিকুল ইসলাম। অনুষ্ঠানে  বক্তরা মহান মে দিবসে ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার ও মর্যাদা  বিষয়ক তাতপর্যপূর্ণ আলোচনা করেন।
এসময় সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন  গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *