👁 159 Views

চৌদ্দগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় মুফতি মোঃ খোরশেদ আলম 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী আন্দোলন  বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুফতি মোঃ খোরশেদ আলম বলেছেন, সুশিক্ষিত মেধাবী ছাড়া দেশ গঠন করা সম্ভব নয়। আপনার জানেন একজন সৎ আল্লাহ ওয়ালা ভীরু কখনো দুর্ণীতির সাথে আপোষ করতে পারে না। সেই লক্ষ্যে বাংলাদেশ ইসলামি আন্দোলন যোগ্য নেতৃত্ব গঠনের লক্ষ্যে জোড়ালো ভাবে কাজ করে যাচ্ছেন। এ দেশ কে পরিবর্তন করতে হলে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।
তিনি আরও বলেন,  বর্তমানে আমাদের যুব সমাজ মাদকের কড়াল গ্রাসে আক্রান্ত হচ্ছে। তাদেরকে মাদক থেকে উদ্ধার করতে না পারলে, সুন্দর সমাজ গঠন করা সম্ভব নয় তাদের কে মাদক থেকে বিরত রাখতে হলে খেলা-ধুলায় মনোনিবেশ করতে হবে।
তিনি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতকার্য কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে অনুষ্ঠানে উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার উপকমিটির পাবলিক রিলেশন সমন্বয়ক সাব্বির আহমদ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ নূরে আলম, উপজেলা  ইসলামী আন্দোলনের উপদেষ্টা মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা দক্ষিণ ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল ওয়াহাব, উপজেলা দক্ষিণ ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা জুনায়েদ, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া খোকন, উপজেলা দক্ষিণ ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ডা. জাহিদ কবির। উপজেলা ছাত্র আন্দোলন সাধারন সম্পাদক মোঃ সিফাত হোসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন ধোরকরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হানিফ, চট্টগ্রাম মুজাহিদ কমিটির দায়িত্বশীল আবু তাহেরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *