👁 418 Views

আটোয়ারীতে মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা

ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে প্রতিষ্ঠিত ‘বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং’ এ যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের জন্য কুরআন শিক্ষা বিভাগ।
আটোয়ারীর কৃতি সন্তান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মোঃ শহীদুল ইসলাম(সুগম) এর উদ্যোগে এ মাদরাসায় বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ শনিবার (০১আগস্ট) বিকেলে বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
মাদরাসার ছাত্র হাফেজ মোঃ কামরুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
‘বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং’ এর সভাপতি ও আলোয়াখোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে মাদরাসার মুহতামিম হাফেজ মোঃ শাহাজাহান আলী অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন।
অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার,বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
মাদরাসার মুহতামিম জানান,এখন পর্যন্ত কুরআন শিক্ষায় আগ্রহী ১২০জন বয়স্ক নারী-পুরুষ নির্ধারিত ফরম পূরণ করে ভর্তি হয়েছেন। বয়স্ক শিক্ষার্থীদের সাথে আলোচনা করেই তাদের সুবিধামত সময়ে পড়ার সময়সূচি নির্ধারণ করা হবে। শিক্ষার্থীদের সমস্ত ব্যয়ভার বহন করবেন ডা.মোঃ শহীদুল ইসলাম(সুগম)।
সার্বিক তত্বাবধানে থাকবেন সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। মুহতামিম হাফেজ মোঃ শাহাজাহান জানান,শিক্ষার্থীদের হাতে কায়দা দিয়ে বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষার শুভ উদ্বোধন করা হয়েছে।
এতে বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের সাথে আরো যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ। সকল শ্রেণি পেশার মানুষ এ উদ্যোগকে একটি প্রশংসনীয় উদ্যোগ মনে করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বয়স্ক নারী-পুরুষ কুরআন শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *