👁 650 Views

বগুড়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় সাঈদ গ্রেপ্তার; পলাতক যুবলীগ নেতা মহল।।

স্টাফ রিপোর্টার বগুড়াঃ

বগুড়ায় পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের উপর হামলার ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী শাফায়াত সজল বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুরন্ত সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত আছেন।

ঘটনাটি ঘটেছে বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল হাট এলাকায়। আহত সংবাদকর্মী শাফায়াত সজল বর্তমানে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ হামলার ঘটনায় আবু সাঈদ নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। অপর দিকে যুবলীগ নেতা ও একাধিক মাদক মামলার আসামী মহল এখনো পলাতক রয়েছে।

মামলা এজাহার সুত্রে জানা যায়, যুবলীগ নেতা ও মাদক ব্যবসায়ী মহল ও তার সহযোগী আবু সাঈদ ক্ষিপ্ত হয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় শাফায়াত সজলের উপর পূর্বপরিকল্পনা অনুযায়ী সশস্ত্র হামলা চালায়। এসময় সাঈদ চাকু দিয়ে হত্যার উদ্দ্যেশ্যে আঘাত করলে কপালে গভীর ক্ষত হয়ে রক্তাক্ত জখম হয়। আর যুবলীগ নেতা মহলের হাতে থাকা লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে ছিলা ফোলা যখম করে।

এসময় আরেক সংবাদকর্মী রসুল খন্দকার বাঁচাতে আসলে অজ্ঞাতনামা ৮/১০ জন সন্ত্রাসীরাও তাদের হাতে থাকা লাঠিসোঁটা দিয়ে মারপিট করে আহত করে। এসময় স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে আবু সাঈদ নামের এক সন্ত্রাসীকে আটক করে পুলিশে দিলেও মহলসহ অপর সন্ত্রাসীরা পালিয়ে যায়৷ এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামী আবু সাঈদকে আদালতে প্রেরণ করেছে। এদিকে ইয়াবা ব্যবসায়ী ও যুবলীগ নেতা মহলসহ অন্যান্য সন্ত্রাসীরা এখনো ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। তাদের অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।

এব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইব্রাহিম আলী বলেন, এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এক আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *