👁 356 Views

সিরাজগঞ্জে ভোজ্য তেল-সরিষা ও ডাল মিলে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে পণ্যের মোড়কে লেবেল ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মে ভোজ্য তেল-সরিষা ও ডাল মিলে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান চালিয়ে দুইটি মিল কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গবার(২৩ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক চররায়পুর, রামগাতি ও বনবাড়িয়া এলাকায় অবস্থিত  ভোজ্য তেল-সরিষা ও ডাল মিলে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের
সহকারী পরিচালক মো: সোহেল শেখ এর  নেতৃত্বে অভিযানে পণ্যের মোড়কে লেবেল ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স মওলা বক্স ডাল মিলের মালিক মো: জিহাদকে ১০হাজার টাকা এবং মেসার্স ছালাম ওয়েল মিলের মালিক আ: ছালামকে ১০ হাজারসহ মোট ২০হাজার টাকা  জরিমানা করা হয়।
এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে। অভিযানে জেলা ক্যাবের  প্রতিনিধি, র‍্যাব ও ব্যাটেলিয়ন আনসার সদস্য উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *