👁 266 Views

মাদক সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে’, নবাবগঞ্জে সচেতনতামূলক সভায় বক্তারা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে একটি মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সন্ধায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের ভাদুরিয়া বাজারে স্থানীয় শ্রমিকদলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
ভাদুরিয়া ইউনিয়ন শ্রমিকদলের ৬ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কুদ্দুস, ভাদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু এবং নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) সামিম আল মামুন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে শ্রমিকদল, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *