👁 315 Views

এনটিভির ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ ৩ জুলাই : পাবনা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন 

বার্তা সংস্থা পিপ (পাবনা) :  দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভি ২৩ বছর পূর্ণ করে ২৪ বছরে পদার্পণ উপলক্ষে আগামী ৩ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা ৩০ মিনিটে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার মো. ছুফি উল­াহ।

এছাড়াও পাবনা জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের স্বনামধন্য নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।  অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *