👁 208 Views

কুষ্টিয়ায় গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

​ কুষ্টিয়া প্রতিনিধি   :: ‘গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের’ দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলিও ঐক্য কুষ্টিয়া জেলা।

শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি মজমপুর গেট হয়ে শহরের গুরুত্বপূর্ণ পাঁচ রাস্তার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​সমাবেশে কুষ্টিয়া শহরের ঐতিহাসিক পাঁচ রাস্তার মোড়কে ‘জুলাই শহীদ চত্বর’ হিসেবে ঘোষণা করা হয়। বক্তারা জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে দ্রুত সময়ের মধ্যে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের দাবি জানান।

​এনসিপি কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস তনির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর। জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক। এবি পার্টির প্রধান সমন্বয়ক বেলাল মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি আব্দুল লতিফ খানসহ জোটভুক্ত বিভিন্ন দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

​সমাবেশে বক্তারা বলেন: জুলাই মাসের ছাত্র-জনতার অভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ দ্রুত কার্যকর করা জরুরি। একই সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

​এসময় বক্তারা দেশ পুনর্গঠনে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

​বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন, যা কুষ্টিয়া শহরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *