👁 298 Views

বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুপচাঁচিয়া সদর ইউনিয়ন যুববিভাগের সহ-সভাপতি সম্রাট হোসেন বাপ্পাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।।

স্টাফ রিপোর্টার বগুড়াঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুপচাঁচিয়া সদর ইউনিয়ন যুববিভাগের সহ-সভাপতি সম্রাট হোসেন বাপ্পাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

দীর্ঘ ১০ দিন লাইফ সাপোর্টে থাকারা পর আজ আমাদের ভাই সবাইকে ছেড়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দুপচাঁচিয়াতে এক নব্য সন্ত্রাসী বাহিনী তৈরি হয়েছে, যাদের কাজ ভাড়ায় জমি দখল করে দেওয়া। এই ভাড়াটিয়া সন্ত্রাসীরা বাপ্পার জমি দখল করতে গিয়ে বাপ্পাকেই দুনিয়া থেকে সরিয়ে দিলো।

ভাড়াটিয়া সন্ত্রাসী কে, কারা—সব স্পষ্ট। আমি পরিস্কার ভাষায় জানাতে চাই, অবিলম্বে এই প্রত্যেক সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে৷ সন্ত্রাসীদের মদদদাতাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে৷

শান্ত দুপচাঁচিয়াকে যারা অশান্ত করল, তাদের পরিণতি শুভ হবে না। দুপচাঁচিয়াকে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, ভাড়ায় খাটা দখলবাজের হাতে আমরা ছেড়ে দেবো না ইনশাআল্লাহ।

আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের দিকে নজর রাখব। আমরা কোনোভাবেই আইন হাতে তুলে নিতে চাই না। তবে শহীদ বাপ্পার সাথীরা হাত গুটিয়ে বসে থাকবে না দুপচাঁচিয়াকে কোনো সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হতে দেবো না।আমাদের ভাইয়ের হত্যাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। কথা পরিস্কার।

দুই দিন আগেই বাপ্পা হত্যাকার করিম ও তার স্ত্রীকে থানা পুলিশ জয়পুরহাটের অজ্ঞাত স্থান থেকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছেন। সত্য ঘটনা ভেলুর চক গ্রামে এক শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *