👁 373 Views

পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী দিবসে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত”

গোলাম মোস্তফা রাঙ্গা। : ১৭ নভেম্বর মঙ্গলবার পঞ্চগড় জেলার ৩টি কলেজে ১০ দিন মেয়াদী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২য় ব্যাচের সমাপনী দিবস উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ভজনপুর ডিগ্রি কলেজ, তেতুলিয়া, পঞ্চগড়ে সকাল সাড়ে ১১ টায় ১০ দিন মেয়াদী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ১ম ধাপের ২য় ব্যাচের সমাপনী দিবস উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় “দুর্যোগ ও সংকট মোকাবেলায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী বাহিনী নয় জনগণই জননিরাপত্তায় প্রথম প্রতিরক্ষা”। উক্ত বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন কাজলদিঘী কালিয়াগঞ্জ কলেজ, বোদা, পঞ্চগড় কলেজ প্রশিক্ষণার্থী এবং ভজনপুর ডিগ্রি কলেজ, তেতুলিয়া, পঞ্চগড়ের প্রশিক্ষণার্থীগণ। উক্ত প্রতিযোগীতায় বিজয়ী হয় ভজনপুর ডিগ্রি কলেজ, তেতুলিয়া, পঞ্চগড়ের প্রশিক্ষণার্থীগণ। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় ভজনপুর ডিগ্রি কলেজ, তেতুলিয়া, পঞ্চগড়ের প্রশিক্ষর্ণাথী মোছাঃ নুরিমা আক্তার নিশি।

বিজয়ী দলকে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার তুলে দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পঞ্চগড়ের জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমান। বিতর্ক অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন  ভজনপুর ডিগ্রি কলেজ, তেতুলিয়া, পঞ্চগড়ের সহকারী অধ্যাপক মোঃ রাজিউল হাসান রাজিব ও সহকারী অধ্যাপক মোছাঃ আঞ্জুমান নাহার। বিতর্ক অনুষ্ঠানটি সঞ্চলনা করেন পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপি দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা।  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবীগঞ্জের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ, তেতুলিয়ার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সুজন রানা, বোদার উপজেলা প্রশিক্ষক অমলেন্দু সাজোয়াল, তেতুলিয়ার উপজেলা প্রশিক্ষক মোঃ এরশাদুজ্জামান, উপজেলা প্রশিক্ষিকা মিতু রায়সহ ইউনিয়ন কমান্ডার ও ব্যাটালিনের সদস্যগণ।

গত ০১ নভেম্বর তারিখে বর্ণিত প্রশিক্ষণটি শুরু হয়। ১ম ধাপের ২য় ব্যাচে ধাপে পঞ্চগড় জেলার বোদা উপজেলাধীন কাজলদিঘী কালিয়াগঞ্জ কলেজ; তেতুলিয়া উপজেলাধীন ভজনপুর ডিগ্রি কলেজ এবং দেবীগঞ্জ উপজেলার সোনাহার বি এম এন্ড টেকনিক্যাল কলেজে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কলেজে 80 জন ছাত্র ও ছাত্রী হিসেবে 24০ জন এই প্রশিক্ষণ গ্রহণ করেন।

এছাড়াও দেবীগঞ্জ উপজেলার সোনাহার বি এম এন্ড টেকনিক্যাল কলেজে প্রশিক্ষণ সমাপনী দিবস উপলক্ষ্যে প্রশিক্ষণার্থীদের দুই গ্রুপ করে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।