👁 345 Views

মধুখালীতে বৃদ্ধার গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা

শাহজাহান হেলাল ,ফরিদপুর জেলা প্রতিনিধি ৩১ মে ২০২৬খ্রি. রোববার : ফরিদপুরের মধুখালীতে উপজেলার কামালদিয়া ইউনিয়নের কয়েসদিয়া গ্রামের জবেদা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
৩০ মে ২০২৬খ্রি. শনিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কামালদিয়া ইউনিয়নের কয়েসদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জবেদা বেগম ওই গ্রামের মৃত. বিষু ফকিরের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। অসুস্থ্যতার কারণে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানাগেছে, ঘটনার দিন সকালে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেন।
কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালিদ হাসান মামুন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, হতদরিদ্র পরিবার শ^াসকষ্টজনিত কারনে তিনি কষ্টে অত্মহত্য করেছেন। মধুখালী থানাকে অবহিত করে প্রশাসনের অনুমতি নিয়ে লাশ দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *