👁 451 Views

পঞ্চগড়ে স্কাউটসের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

পঞ্চগড় ; বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় সদর উপজেলার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মাগুড়া সিপাইপাড়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মাগুড়া সিপাইপাড়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় সদর উপজেলা শাখার সম্পাদক মোঃ তাহেরুল ইসলাম। বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির লিডার ট্রেনার প্রতিনিধি দীপক চন্দ্র সরকার এল টি, । উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাগুড়া সিপাই পাড়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের ইউনিট লিডার মোঃ আরিফ আল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন মাগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ করিম মন্ডল, মাগুড়া সিপাই পাড়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিল হোসেন প্রমুখ।
উক্ত প্রশিক্ষণে সদর উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১১০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে। বিকালে প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষনার্থীর হাতে সনদপত্র বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *