👁 395 Views

ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় মদসহ আটক ২

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ৮ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার ভূইয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। আটকরা হলেন, ধোবাউড়া উপজেলার ভূইয়াপাড়া গ্রামের শামিম মিয়া (২১) ও জিগাতলা গ্রামের রাসেল মিয়া (২২)।

বিজিবি জানায়, জব্দ করা মদ ও মোটরসাইকেলের সিজার মূল্য ১ লাখ ২২ হাজার টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দ করা মালামালসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।