👁 498 Views

ফুলবাড়ি ব্যাটালিয়নের অধীনস্থ অচিন্তপুর বিওপি কর্তৃক ২হাজার ৫০পিসভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট আটক।

মো:আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি।  ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন ১ লক্ষ ৬৪ হাজারটাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট করেছে।

২৯ বিজেবি সূত্রে  জানা যায় আজ  ০৪ জুলাই ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ অচিন্তপুর বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে চাপড়া গ্রামের চেয়ারম্যান পাড়ার মধ্য হতে মালিকবিহীন অবস্থায় ২হাজার ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করে। আটককৃত মাদকদ্রব্য মালামালের সিজার মূল্য- ১লক্ষ ৬৪ হাজার টাকা।

২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান পিএসসি সাংবাদিকদের জানান,   ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *