👁 346 Views

আটোয়ারীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পর্যায়ে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষনা করেন। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও ইউনিয়ন ভিত্তিক পতাকা উত্তোলন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ প্রমুখ।
খেলোয়াড় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিপামনি দেবী বলেন, খেলাধূলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধূলার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রেখে বন্ধুত্বপূর্ণ আচরণের মনমানসিকতা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহবান জানান। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সাফল্য কামনা করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভা:প্রা:) জানান, প্রতিযোগিতায় হ্যান্ডবল, কাবাডি, সাঁতার সহ মোট ৩২ টি ইভেন্টে পৃথক পৃথক ভেন্যুতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতা শেষে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,ক্রীড়া শিক্ষকবৃন্দ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *