👁 350 Views

সাংবাদিক বাদ দিয়ে দেশে উন্নয় সম্ভব নয়—ভোলায় তথ্য ও প্রম্প্রচার মন্ত্রী

ভোলা প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জাতির বিবেক সাংবাদিক বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্বব নয়। আপনারা আমাদের কাজ কর্ম নিয়ে লিখবেন, সমালোচনা করবেন, কোন অসঙ্গতী দেখলে জানাবেন। তার পাশা পাশি আমরা ভাল কাজটা করলে সেটাও লিখবেন, আলোচনা করবেন। তাহলে আমরা কাজ করতে আগ্রহী হবো,আগামী দিনে ভোলায় আমরা সবাইকে নিয়ে এক সাথে উন্নয়ন মুলক কাজগুলো করবো।
গতকাল(৩ সেপ্টে¦র) বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
প্রেসক্লাব সভাপতি এ্যাড. নজরুল হক অনুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাছির উদ্দিন লিটনের সঞ্চালনায় সমবিনিময় সভায় বক্তব্য রাখেন- জেলা প্রমাসক ডাঃ শামীম রহমান, পুলিশ সুপার মোঃ কাওছার, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন,সাধারন সম্পাদক মোতাছিম বিল্লাহ, সাংবাদিক আবু তাহের, আজকের বোলার সম্পাদক আলহাজ¦ শওকাত হোসেন প্রমুখ। এসময় ভোলার প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ সমাজের গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈদিক দলের নেতারা উপস্থিত ছিলেন। সভার আগে মন্ত্রীকে প্রেসক্লাবের এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বরন করে নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *