👁 558 Views

দুপচাঁচিয়ায় প্রাথমিক পর্যায়ে গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী।। ,

মোসাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টার বগুড়াঃ
দুপচাঁচিয়া উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(বালক-বালিকা) ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

৪ এপ্রিল সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

উক্ত পুরস্কার বিতরণী সভায়  প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার এমপি। প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলের ফাইনাল খেলায় পোথাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-০ গোলে ধাপ সুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

অপরদিকে বালক দলের ফাইনাল খেলায় তালুচ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ বালিকা ও বালক দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।

এতদ উপলক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবীর। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ। পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন। দুপঁচাচিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। চামরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলী।

এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, দুপচাঁচিয়া উপজেলা যুবদলের আহবায়ক আফসার আলী। দুপচাঁচিয়া উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ।  দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী। দুপচাঁচিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ বেলাল হোসেন। বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি ও বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি মোসাব্বর  হাসান মুসা।দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *