👁 161 Views

আবু সাঈদ চাঁদ এমপি কে বাঘা উপজেলা জিয়া পরিষদের সংবর্ধনা

বাঘা উপজেলা সংবাদ দাতা (রাজশাহী): রাজশাহী ৬ (বাঘা-চারঘাট) এর সংসদ সদস্য জনাব আবু সাঈদ চাঁদ এমপি কে বাঘা উপজেলা জিয়া পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাঘা উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি প্রফেসর মোঃ নেসার উদ্দিন আহমেদ তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাঘা উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল ইসলাম বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, রাজশাহী জেলা ছত্রদলের আহবায়ক শামীম সরকার, আব্দুল লতিফ, সেলিম আরিফ, বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক, বাঘা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাঘা উপজেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম ছানা ও সাধারণ সম্পাদক এনামুল হক।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা জিয়া পরিষদের সকল সদস্য বৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *