👁 519 Views

মধুখালীতে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৬খ্রি.বুধবারঃ  ফরিদপুরের মধুখালীতে উপজেলার গাজনা পূর্নচন্দ্র বহুমুখি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের  সমন্বয়ে মতবিনিময়  সভা এবং  মা সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।

২ সেপ্টেম্বর ২০২৬খ্রি. বুধবার দুপুর ১২টায় গাজনা পূর্নচন্দ্র বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ ওহাব মোল্যার সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার ভৌমিকের  সঞ্চালনায়  বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের  সমন্বয়ে মতবিনিময় সভা এবং  মা সমাবেশ প্রধান অতিথি হিসেবে  দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও বিদ্যালয় পরিচালনা পরিষদের  সভাপতি  মাসুদুর  রহমান। বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার,উপজেলা মাাধ্যমিক

 শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন। অন্যান্যের  মধ্যে  বক্তব্য রাখেন জেলা ক্রিড়া কর্মকর্তা আল আমিন  খন্দকার,সিনিয়র শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান,ফরিদপুর চিনিকল আখচাষী কল্যান পরিষদের সাধারন সম্পাদক মোঃ রিজাউল  করিম ঝটু,স্থানীয় গণ্যমান্য হিসেবে দিলীপ কুমার আচার্য্য,পল্লী চিকিৎসক মোঃ আতিয়ার রহমান,প্রাথমিক বিদ্যালয়ের

 সাবেক প্রধান শিক্ষক পাচু গোপাল মন্ডল,অভিভাবক হিমাংসু কুমার সাহা ও মোঃ তালেব হোসেন মোল্যাসহ প্রমুখ। এ সময় অভিভাবক বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।