👁 216 Views

ধনবাড়ীতে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচী

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি:  টাঙ্গাইলের ধনবাড়ীতে শনিবার(৩০ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে “মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান” শীর্ষক এই কার্যক্রমের আয়োজন করা হয়। কর্মসূচীতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

অভিযানে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, সার্টিফিকেট সহকারী মাসুদ রানা, কর্মচারী আবু বকর সিদ্দিক, সোলায়মান ও সুমি আক্তারসহ অন্যরা।

এসময় বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। একটি পরিচ্ছন্ন পরিবেশ শুধু ডেঙ্গ নয়, বিভিন্ন সংক্রামক ও মশাবাহিত রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী জানান, অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন সড়ক, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী অফিস এলাকা, আবাসিক মহল্লা ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি নালা-নর্দমা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ, আবর্জনা সরিয়ে ফেলা এবং মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *