👁 425 Views

বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার গর্ব।। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পদক পেল দুপচাঁচিয়ার কৃতি শিক্ষার্থী এম এ যাবিদ।।

দুপচাঁচিয়া(বগুড়ার) প্রতিনিধি:
দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী এম এ যাবিদ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হাত থেকে জাতীয় পদক, সনদপত্র ও সম্মানী গ্রহণ করেছে।

গত ১৫ জুলাই ২০২৬ (বুধবার) আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী কৃতি শিক্ষার্থী এম এ যাবিদের হাতে আনুষ্ঠানিকভাবে পদক, সনদ ও সম্মানী তুলে দেন।

উল্লেখ্য, দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এম এ যাবিদ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ অসাধারণ কৃতিত্বের মাধ্যমে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে এই গৌরবময় সম্মান লাভ করেছে।

এ সাফল্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং দুপচাঁচিয়াবাসী গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।
সকলেই এম এ যাবিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।সেই সাথে ধন্যবাদ জানিয়েছেন দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব লিডার শিক্ষককেও তার কৃতিত্বের জন্য কাজ করেছেন কাব শিক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *