👁 310 Views

আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার কানাইখালী এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি অবৈধ জার্মান আগ্নেয়াস্ত্র , মদের বোতল ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—তাপস (৩৫) ও প্রান্ত (২৭)। গতকাল (বুধবার) গভীর রাতে পরিচালিত এই যৌথ অভিযানে সন্দেহভাজনদের কাছ থেকে একটি জার্মান শটগান, একটি রাইফেল বডি, বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির সরঞ্জাম এবং মদ জব্দ করা হয়েছে। পরে আটককৃতদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশি তদন্ত কার্যক্রম চলমান আছে বলে জানান নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল। অবশেষে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *