👁 283 Views

বগুড়ার কাহালুতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে সেমাই তৈরীর অপরাধে মালিকের ১ মাস কারাদণ্ড

বগুড়া জেলা প্রতিনিধিঃ

“মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের শেখাহার মীম লাচ্ছা সেমাই” কারখানায় অভিযানে মালিকের ১ মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসন, বগুড়া এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় এর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়-

পায়ে মাড়িয়ে সেমাই এর ময়দার ডো তৈরি করতে দেখা যায়। . অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য তৈরি করতে দেখা যায়।
. কাদা, ময়লাযুক্ত সেমাই তেলে ভেজে প্রস্তুত করতে দেখা যায়।
সেমাই তৈরিতে পোড়া তেলের ব্যবহার করতে দেখা যায়।
. সেমাই তৈরিতে খাবারে ব্যবহার নিষিদ্ধ ও ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহার করতে দেখা যায়।
. নন-ফুড গ্রেড রাসায়নিক রং ব্যবহার করতে দেখা যায়।

এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আজাদ হোসেন এঁর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ “মীম লাচ্ছা সেমাই” কারখানা, ভোলতা, শেখাহার, কাহালু, বগুড়া এর স্বত্বাধিকারী মোঃ শরিফুল ইসলামকে ১ মাস কারাদণ্ডের আদেশ প্রদান করা হয় এবং জেলা হাজতে প্রেরণ করা হয়। অনিরাপদ খাদ্য ও খাদ্য উপকরণ বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন জনাব মো: রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া এবং অন্যান্য সাপোর্ট স্টাফ।
নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস টিম।

এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *